• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই আকাঙ্ক্ষার সঙ্গে বেঈমানি করেছে অন্তর্বর্তীকালীন ও বর্তমান সরকার’—দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম আগামী কাল চট্টগ্রামে আসছেন তারেক রহমান, দলীয় এবং প্রশাসনিক ভাবে ব্যাপক প্রস্তুতি দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড়  পথের কাঁটা সরাতে প্রতিপক্ষের নামে ৫০ মামলা  ভারতীয় তরুণীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, জামালপুরে কলেজছাত্র গ্রেপ্তার প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন না হলে আত্মহত্যা করার হুমকি সিলেটের গোলাপগঞ্জ বিয়ানীবাজার চারখাই জকিগঞ্জ সড়কের অংশে বড় বড় গর্ত জন দুর্ভোগ চরমে দোহারে জমি দখলের চেষ্টা, গাছ কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ পবিত্র উমরাহ পালন করলেন সাধারণ মানুষের বন্ধু কাউন্সিলর পদপ্রার্থী পীরজাদা মো. নওয়াব আলী হানিট্র্যাপের শিকার ব্যবসায়ী শহিদুল, 

শ্রীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ, সালিসে ডেকে পিটিয়ে হত্যা।

Reporter Name / ১৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

মোঃসুলতান মাহমুদ,গাজীপুর।

গাজীপুরের শ্রীপুরে শিশু (৭) ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ বিএনপি নেতা জয়নাল আবেদিনকে সালিস বৈঠকে ডেকে এনে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপির সদস্যের বিরুদ্ধে।সাংবাদিকদের কাছে অভিযুক্ত ইউপি সদস্য বৃদ্ধকে মারধরের কথা স্বীকার করেছেন। ঘটনার পর থেকে শিশুর পরিবার পলাতক রয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (১১ মে) গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাক অবস্থায় দুইদিন পর আহত বৃদ্ধর মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে

নিহতের স্বজনেরা মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ৭টার দিকে নিজ বাড়ীতে বৃদ্ধকে দাফন করা হয়। এর আগে শনিবার (৯ মে) সন্ধ্যার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফাওগান বাজারে ষাটোর্ধ বৃদ্ধ জয়নাল আবেদিনকে ইউপি সদস্যর নেতৃত্বে হামলা করে পিটিয়ে আহত করে।নিহত জয়নাল আবেদীন উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ফাওগান গ্রামের মৃত নঈমুদ্দিনের ছেলে। তিনি প্রহলাদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক

সিনিয়র সহ-সভাপতি ছিলেন।নিহত জয়নাল আবেদীনের ছেলে আনোয়ার হোসেন বলেন, শনিবার (৯ মে) ফাওগান বাজারের পাশে এক শিশুকে বাবার বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ তুলেন ইউপি সদস্যসহ তার লোকজন। পরে প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) রাশিদুল ইসলাম বাবাকে ফাওগান বাজারের পাশে স্কুল মাঠে বাবাকে ডেকে নিয়ে যায়। সেখানে উপস্থিত লোকজনের সামনে মেম্বার রাশিদুল ইসলাম বাবাকে তিন দফা পিটিয়ে আহত করে। পরে বাজারের পাশে তমিজ উদ্দিনের ফার্মেসির (ওষুধের দোকান) সামনে ফেলে রেখে যায়। সেখান থেকে বাবাকে উদ্ধার করে বাড়ির কাছে নিয়ে গেলে তারা আবারো এসে বাবাকে মারধর করার পর মেম্বারের নেতৃত্বে বসতবাড়িতে হামলা করে করে।নিহতের আরেক

ছেলে মনির হোসেন বলেন, মেম্বার রাশিদুল ইসলাম বাবাকে পিটিয়ে আহত করার এক পর্যায়ে বাবার অণ্ডকোষ চেপে হত্যার চেষ্টা করে। বাবাকে কয়েক দফা মারধরের পর চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি। সোমবার (১১ মে) সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবাকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক। ময়নাতদন্তের পর মঙ্গলবার (১২ মে) রাতে নিজ বাড়িতে দাফন করা হয়েছে।স্থানীয় বাসিন্দা সুমন মিয়া বলেন, ইউপি সদস্য রাশিদুল ইসলাম ধর্ষনের

সাজানো মিথ্যা অভিযোগে জয়নাল আবেদিনকে স্কুল মাঠে ডেকে নেয়। সেখানে উপস্থিত লোকজনের সামনে তাকে পিটিয়ে হত্যা করে। ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করছি।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, বুধবার (১৩ মে) দুপুরে নিহতের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা