• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল। তারেক রহমানের ১৯তম কারামুক্ত দিবসে জাবেদ আহমেদ সুমনের শ্রদ্ধা ও শুভেচ্ছা

টঙ্গীতে পানি-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নির্যাতনের অভিযোগ

Reporter Name / ১৯৯ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার বাদাম এলাকায় এসএসসি পরীক্ষার্থীসহ একটি পরিবারকে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মানবেতর জীবনযাপনে বাধ্য করার অভিযোগ উঠেছে আপন ভাই রাসেলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছেন।

ভুক্তভোগীর অভিযোগ, প্রায় তিন বছর আগে তার ভাই রাসেল বাদাম এলাকায় অবস্থিত পৈতৃক সম্পত্তির চারতলা বাড়িটি বিক্রির জন্য তার কাছ থেকে ৭০ লাখ টাকা নিয়ে রেজিস্ট্রি বায়না করেন। পরে ব্যাংক ঋণ পরিশোধের কথা বলে তিন মাস সময় নেন এবং ওই বাড়িতেই তাকে বসবাসের সুযোগ দেন।

তিন মাস পর বাকি টাকা পরিশোধের উদ্যোগ নিলে রাসেল বিভিন্ন অজুহাতে দলিল সম্পন্ন না করে টালবাহানা শুরু করেন বলে অভিযোগ করেন তিনি। ভুক্তভোগীর ভাষ্য, বাড়িটি যৌথভাবে কেনার প্রস্তাব দিলে রাসেল তা প্রত্যাখ্যান করেন এবং পরে বাড়ি বিক্রি করে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও সম্ভাব্য ক্রেতাদের ভয়ভীতি দেখিয়ে বিক্রি বাধাগ্রস্ত করেন।

এ বিষয়ে একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ হলেও কোনো সমাধান হয়নি বলে জানা যায়। স্থানীয়দের ভাষ্যমতে, রাসেল তার বোনকে বাড়ি ছেড়ে যেতে বলছেন এবং বাসা ছাড়লেই পাওনা টাকা পরিশোধ করবেন বলে শর্ত দিচ্ছেন।

ভুক্তভোগীর আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে তাকে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করা হচ্ছে। সর্বশেষ গত ৯ মে তার কক্ষের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ সময় তার মেয়ের এসএসসি পরীক্ষা চলছিল। বহু অনুরোধের পরও সংযোগ পুনরায় চালু করা হয়নি বলে দাবি করেন তিনি। এ বিষয়ে ভুক্তভোগী আরও জানান, গত মঙ্গলবার (১৯ মে) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেও তিনি কোনো কার্যকর প্রতিকার পাননি। অভিযোগের বিষয়ে সহায়তা চাইলেও এখন পর্যন্ত সমস্যার সমাধান হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, “আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই। সাংবাদিকদের মাধ্যমে সত্য ঘটনাটি তুলে ধরার অনুরোধ করছি।”

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিষয়টি নিয়ে বহুবার মীমাংসার চেষ্টা করা হয়েছে। তবে অভিযুক্ত রাসেল কোনো সিদ্ধান্ত মানতে রাজি নন। তারা দ্রুত সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযুক্ত রাসেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার তিনটি শর্ত রয়েছে। আমার বোনকে আগে বাসা ছাড়তে হবে। বর্তমান বাজারমূল্য অনুযায়ী বাড়ির মূল্য পরিশোধ করতে হবে, অথবা এতদিন থাকার ভাড়া আগে দিতে হবে। এরপর আমি পাওনা টাকা পরিশোধ করবো।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা