• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল। তারেক রহমানের ১৯তম কারামুক্ত দিবসে জাবেদ আহমেদ সুমনের শ্রদ্ধা ও শুভেচ্ছা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

Reporter Name / ১৯৭ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম

কক্সবাজারের টেকনাফে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত ছবি বিকৃত করে কুরুচিপূর্ণ ও মানহানিকর পোস্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা মোঃ নুর হোসেন দীর্ঘদিন ধরে সামাজিক ও ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গে জড়িত। সম্প্রতি “News Sand BD” নামের একটি ফেসবুক আইডি/পেজ থেকে তার ব্যক্তিগত ছবি বিকৃত করে আপত্তিকর, মিথ্যা ও কুরুচিপূর্ণ পোস্ট প্রচার করা হয়। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৭ মে ২০২৬ তারিখে উক্ত ফেসবুক আইডি থেকে ভুক্তভোগীর ছবি বিকৃত করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়। এতে তার ব্যক্তি সম্মান, সামাজিক মর্যাদা ও পারিবারিক সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিকল্পিতভাবে মানহানিকর প্রচারণা চালিয়ে আসছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী।

এ বিষয়ে টেকনাফ মডেল থানা কর্তৃপক্ষ জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা