• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে মাদরাসায় হামলাকারীদের গ্রেফতার ও কারাবন্দী শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন টঙ্গীর মাছিমপুরে ড্রেন নির্মাণকাজে গ্যাস লিকেজ, অপচয় হচ্ছে জাতীয় সম্পদ টঙ্গীতে নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে যুবদল নেতা মিথুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টঙ্গীতে গার্মেন্টস শিল্পে অরাজকতার প্রতিবাদে বিএনপি নেতা শাহিনের নেতৃত্বে সড়কে মিছিল পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার, দায়িত্বের সঙ্গে নেই সংশ্লিষ্টতা! শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু   বেনামি অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি,অনুসন্ধানে উঠে এলো প্রকৃত চিত্র.? ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সরকার জাবেদ আহমেদ সুমন ভাটারায় রিয়াজ চৌধুরীকে নিয়ে আলোচনা, অভিযোগের পেছনে জমি বিরোধের দাবি এলাকাবাসীর টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা: শিক্ষকের জামিন নামঞ্জুর, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের

মদনে ঐতিহ্যবাহী দেওয়ান বাজারে জমজমাট গরু-ছাগলের হাট, 

Reporter Name / ২৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মদন উপজেলার জাহাঙ্গীরপুর ঐতিহ্যবাহী দেওয়ান বাজারে বিশাল গরু-ছাগলের হাট। হাটটিতে দেশি-বিদেশি বিভিন্ন জাতের গরু, ছাগল ও মহিষ কোরবানির জন্য সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে। ফলে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দূর-দূরান্ত থেকে ক্রেতা, বিক্রেতা ও পাইকারদের উপস্থিতিতে বাজারটি হয়ে উঠছে প্রাণবন্ত ও জমজমাট।

বাজারের সংশ্লিষ্টরা জানান, ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে নেওয়া হয়েছে নানা ধরনের ব্যবস্থা। বিশুদ্ধ পানি পান, পশু বাঁধার নির্দিষ্ট স্থান, বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও দূর থেকে আসা ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য খাবারের হোটেলসহ প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা এ বাজারে আছে।

জাহাঙ্গীরপুর ঐতিহ্যবাহী দেওয়ান বাজার সার্বিক তত্ত্বাবধানে রয়েছে দেওয়ান জাহের বখ্ত গং ওয়াকফ এস্টেট এবং স্থানীয় এলাকাবাসী। শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সর্বক্ষণ নজরদারিও করা এবং ২ জন পশুর চিকিৎসক ছিল জানা গেছে।

দেওয়ান বাজারের কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি ছাগলের এবং প্রতি গরুর জন্য অল্প টাকার হাসিল নির্ধারণ করা হয়ে থাকে ও ক্রেতা-বিক্রেতা উভয় খুশি।

এদিকে বহুল পুরাতন জাহাঙ্গীরপুর ঐতিহ্যবাহী দেওয়ান বাজারকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তুলতে এলাকাবাসী, গরু-ছাগল ক্রয়-বিক্রেতা এবং পাইকারদের সহযোগিতা কামনা করেছেন।দেওয়ান জাহের বখ্ত গং ওয়াক্ফ এস্টেট।

মোঃ আলম খান। মদন,নেত্রকোনা। মোবাইল নং-০১৯৩৮৩২০৮২৪ তাং-২১/০৫/২০২৬ইং.


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা