• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাজীপুরে মাদরাসায় হামলাকারীদের গ্রেফতার ও কারাবন্দী শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন টঙ্গীর মাছিমপুরে ড্রেন নির্মাণকাজে গ্যাস লিকেজ, অপচয় হচ্ছে জাতীয় সম্পদ টঙ্গীতে নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে যুবদল নেতা মিথুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টঙ্গীতে গার্মেন্টস শিল্পে অরাজকতার প্রতিবাদে বিএনপি নেতা শাহিনের নেতৃত্বে সড়কে মিছিল পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার, দায়িত্বের সঙ্গে নেই সংশ্লিষ্টতা! শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু   বেনামি অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি,অনুসন্ধানে উঠে এলো প্রকৃত চিত্র.? ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সরকার জাবেদ আহমেদ সুমন ভাটারায় রিয়াজ চৌধুরীকে নিয়ে আলোচনা, অভিযোগের পেছনে জমি বিরোধের দাবি এলাকাবাসীর টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা: শিক্ষকের জামিন নামঞ্জুর, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের

গাজীপুর সিটি করপোরেশনের কাউন্সিলর হিসেবে হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ ভাইকে দেখতে চায় যুবদল নেতা সাহাবুদ্দিন সহ সাধারণ জনগণ।

Reporter Name / ২৩৫ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ 

গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নং ওয়ার্ডে আগামী নির্বাচনে কাউন্সিলর হিসেবে সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণকে দেখতে চায় এলাকাবাসী ও তরুণ সমাজ। বিশেষ করে যুবদল নেতা মোঃ সাহাবুদ্দিন এক শুভেচ্ছা বার্তায় বলেন, “জনগণের সুখে-দুঃখে পাশে থাকা, এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং মানবিক আচরণের কারণে হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ ভাই আজ সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।”

তিনি আরও বলেন, “৫৭ নং ওয়ার্ডকে আধুনিক, মাদক ও সন্ত্রাসমুক্ত এবং উন্নয়নবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন। সেই জায়গা থেকে কিরণ ভাই একজন যোগ্য প্রার্থী বলে আমরা বিশ্বাস করি।”

স্থানীয় যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করছেন, হাজী মোঃ রাশেদুল ইসলাম কিরণ কাউন্সিলর নির্বাচিত হলে ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিরণ ভাইকে নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা ও শুভেচ্ছা বার্তা দেখা যাচ্ছে। তার সমর্থকরা আশা প্রকাশ করছেন, জনগণের ভালোবাসা ও দোয়ায় তিনি আগামী দিনে ৫৭ নং ওয়ার্ডের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা