• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল। তারেক রহমানের ১৯তম কারামুক্ত দিবসে জাবেদ আহমেদ সুমনের শ্রদ্ধা ও শুভেচ্ছা

নীলফামারীর জলঢাকায় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ শ্রেষ্ঠ শিক্ষক সহকারী শিক্ষক নির্বাচিত আতাউল বারী আপেল

Reporter Name / ৩০১ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

মোঃ আল আমিন ইসলাম নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকা উপজেলায় “প্রাথমিক শিক্ষা পদক ২০২৬” উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীদের নাম ঘোষণা করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস।

এতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন আতাউল বারী আপেল। তিনি জলঢাকা উপজেলার শৌলমারী ইসাতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি প্রাথমিক শিক্ষা পদক ২০২৩, জলঢাকা উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান, পাঠদানে দক্ষতা, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা ও সৃজনশীল কার্যক্রমে ভূমিকার জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

তার এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় শিক্ষানুরাগীদের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তার এ সাফল্য অন্যান্য শিক্ষকদেরও অনুপ্রাণিত করবে।

এছাড়াও তিনি আইনি সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন নীলফামারী জেলা উপদেষ্টা হিসেবে অনেক সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে প্রশংসার দাবিদার হয়েছেন। এবং সব সময় নির্যাতিত, নিপীড়িত জনগণদের পাশেই রয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা