• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল। তারেক রহমানের ১৯তম কারামুক্ত দিবসে জাবেদ আহমেদ সুমনের শ্রদ্ধা ও শুভেচ্ছা

প্রতীতির কান্ডারী এবার ফাহিম ও যুথী ,আবু সালেহ মুসা।

Reporter Name / ২৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

মোঃ সজীব শেখ 

ঘোষণা হলো প্রতীতি বিতর্ক সংঘ এর ২০২৬-২০২৭ সালের নতুন কমিটি। কমিটিতে ফাহিম আল মামুন কে সভাপতি ও জাকিয়া তাসনিয়া যুথিকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

গাজীপুর জেলা ও উত্তরা থানা নিয়ে দীর্ঘ ৬ বছর ধরে বিতর্ক শিল্পকে প্রসারে কাজ করে যাচ্ছে প্রতীতি বিতর্ক সংঘ। সংগঠনটির শুরু থেকেই গুণ ও মানের দিকে লক্ষ্য রেখে মোট ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বিতর্ক প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে সংগঠনটি। প্রতিবছরের ন্যায় ২০২৬ সালে এসেও নবীণ কান্ডারীদের যায়গা করে দিলো সংগঠনটি। এবারের কমিটিতে সভাপতি পদে স্থান পেয়েছেন উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় পিএইচডি করতে যাওয়া ফাহিম আল মামুন। সাথে সাধারণ সম্পাদক হিসেবে আছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর আইন বিভাগের শিক্ষার্থী জাকিয়া তাসনিয়া যুথি।

এছাড়াও অন্যান্য পদে রয়েছেন যারা- সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাজিদ আহমেদ আয়ান, প্রচার সম্পাদক নুসরাত খান, অর্থ সম্পাদক সুলাইমান ইসলাম সানী, সহ অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, ক্লাব সেক্রেটারি হিসেবে আছেন রাকিব হাসান।

কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন প্রতিষ্ঠাতা আবু সালেহ মুসা, যিনি এন আর বি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত। আছেন এডভোকেট মীর পারভেজ, যিনি গাজীপুর জেলা জজ কোর্টে আছেন। আছেন আসিফ আহমেদ ভুইয়া, যিনি লন্ডন প্রবাসী। এছাড়া উপদেষ্টা হিসেবে আছেন মো: জহিরুল ইসলাম। কমিটি ঘোষণা করেন এডভোকেট মীর পারভেজ।

সভাপতি ফাহিম আল মামুন জানান, বিগত কয়েক বছরের কমিটির চেয়ে একটা ভালো কমিটি পেয়েছি আমি। আশা করি সবাই মিলে সর্বোচ্চ টা দিলে প্রতীতি খুব শীঘ্রই বিতর্ক জগতে এক মাইলফলক সৃষ্টি করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা