• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল। তারেক রহমানের ১৯তম কারামুক্ত দিবসে জাবেদ আহমেদ সুমনের শ্রদ্ধা ও শুভেচ্ছা

নড়াইলের জাহিদ মোল্লা আশুলিয়ার মাদক নেটওয়ার্কের ডন, ডিবির অভিযানে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার

Reporter Name / ২৫৮ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

সাভার আশুলিয়া প্রতিনিধি

আশুলিয়ার বাইপাইল এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি মাদক চক্রের সন্ধান পেয়েছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সম্প্রতি পরিচালিত বিশেষ অভিযানে নড়াইলের কালিয়া উপজেলার বাসিন্দা জাহিদ মোল্লাসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতারের পর নতুন করে আলোচনায় এসেছে ওই চক্রের কার্যক্রম।

ডিবি (উত্তর) সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ১০ জুন ভোররাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় জাহিদ মোল্লাসহ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা, ৬০০ পুড়িয়া হেরোইন, মাদক বিক্রির নগদ অর্থ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জাহিদ মোল্লা নড়াইলের কালিয়া উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে আশুলিয়া এলাকায় অবস্থান করছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, তিনি স্থানীয় কয়েকজন সহযোগীকে নিয়ে একটি মাদক সরবরাহ চক্রের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে এ বিষয়ে আরও তথ্য যাচাই-বাছাই করছে গোয়েন্দা পুলিশ।

অভিযানে গ্রেফতার অন্য দুই ব্যক্তি হলেন জহুরুল ইসলাম ও সাদ্দাম হোসেন। তাদের বিরুদ্ধেও পূর্বে মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে একই রাতে ধামরাইয়ের খোলামোড়া এলাকায় পৃথক অভিযানে আরও দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২০০ পুড়িয়া হেরোইন।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃত মাদকের মোট বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকারও বেশি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে জাহিদ মোল্লার সঙ্গে আর কারা জড়িত, মাদকের উৎস কোথায় এবং রাজধানীর উপকণ্ঠে কীভাবে এ নেটওয়ার্ক পরিচালিত হচ্ছিল—সেসব বিষয় খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে মাদক চক্রের আরও সদস্যদের নাম বেরিয়ে আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা