• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই আকাঙ্ক্ষার সঙ্গে বেঈমানি করেছে অন্তর্বর্তীকালীন ও বর্তমান সরকার’—দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম আগামী কাল চট্টগ্রামে আসছেন তারেক রহমান, দলীয় এবং প্রশাসনিক ভাবে ব্যাপক প্রস্তুতি দশম গ্রেডের চাকরি, শতকোটি টাকার সম্পদ! রহনপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েমকে ঘিরে তোলপাড়  পথের কাঁটা সরাতে প্রতিপক্ষের নামে ৫০ মামলা  ভারতীয় তরুণীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, জামালপুরে কলেজছাত্র গ্রেপ্তার প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন না হলে আত্মহত্যা করার হুমকি সিলেটের গোলাপগঞ্জ বিয়ানীবাজার চারখাই জকিগঞ্জ সড়কের অংশে বড় বড় গর্ত জন দুর্ভোগ চরমে দোহারে জমি দখলের চেষ্টা, গাছ কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ পবিত্র উমরাহ পালন করলেন সাধারণ মানুষের বন্ধু কাউন্সিলর পদপ্রার্থী পীরজাদা মো. নওয়াব আলী হানিট্র্যাপের শিকার ব্যবসায়ী শহিদুল, 

ডিআইইউ ল’ইয়ার্স এসোসিয়েশন, গাজীপুর বারের নব-নির্বাচিত সভাপতি এড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক এড. এম আর দীপু

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ 

বাংলাদেশে উন্নত উচ্চ শিক্ষা বিস্তারকে ত্বরান্বিত করে আন্তর্জাতিক অঙ্গনেও উচ্চ শিক্ষাকে সমান তালে এগিয়ে নেয়ায় অগ্রয়নি ভূমিকা পালন করে যাচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আইন বিষয়ে গাজীপুর জেলার যেসকল শিক্ষার্থী উচ্চ শিক্ষা সমাপ্ত করেছেন এবং বাংলাদেশ বার কাউন্সিল হতে সনদ প্রাপ্ত হয়ে বাংলাদেশের তৃতীয় বৃহত্তর বার গাজীপুর জেলা বারে প্যাকটিস করছেন তাদের নিয়ে গড়ে উঠা সংগঠন ডিআইইউ ল’ইয়ার্স এসোসিয়েশন,

গাজীপুর বারের বার্ষিক নির্বাচন-২০২৬-২৭ গত ২৬ই জুলাই, ২০২৬ইং অনুষ্ঠিত হয়। নির্বাচনে সুপ্রিম কোর্টের উদিয়মান আইনজীবী এড. মোঃ আবুল কালাম আজাদ সভাপতি ও গাজীপুর জজকোর্টের তরুণ আইনজীবী এড. এম আর দীপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সংগঠনের প্রায় ৮০ জন সদস্য ২০২৬-২০২৭ সনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। এছাড়াও সহসভাপতি নির্বাচিত হয়ে এড. রিপন আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এড.

আসিফ রায়হান কাওসার, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে এড. নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক এড. ইসমাইল হোসেন, দপ্তর,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল করিম রবিন, মহিলা বিষয়ক সম্পাদিকা এড. শারমিন আশা, শিক্ষানবিশ সম্পাদক ইশতিয়াক হাওলাদার অন্তু, কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এড. মীর পারভেজ, এড. ঝুমুর ডি-কস্তা, এড. পাপ্পু শিকদার, এড. মোঃ আজিজুল ইসলাম এছাড়াও সম্মানিত সদস্য হিসেবে পূর্বের কমিটি সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এড. শোভন সরকার, এড. সামসুল হক

সামিরসহ সর্বমোট ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সারাদিন উৎসবমুখর পরিবেশে নতুন কমিটি গঠনের সকল কার্যক্রম শেষে উপরোক্ত কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগ করলে, তারা ডিআইইউ ল’ইয়ার্স এসোসিয়েশন, গাজীপুর এর সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবংসকলকে নিয়ে একসাথে কাজ করার মতামত ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা