নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহী মহানগরের ১৯ নম্বর ওয়ার্ডে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন।
তিনি বলেন, সম্প্রতি অনেক অভিভাবক কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ে অভিযোগ জানিয়েছেন। একই সঙ্গে তিনি নিজেও বিষয়টি লক্ষ্য করেছেন বলে উল্লেখ করেন। এ পরিস্থিতিতে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত কিংবা জড়িত হওয়ার চেষ্টা করছে এমন সকলকে সতর্ক করে তিনি বলেন, “এখনই ভালো পথে ফিরে আসুন। কাউকে ছাড় দেওয়া হবে না। যারা এসব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
আবুল কালাম আজাদ তপন আরও বলেন, “আমাদের সন্তান, পরিবার ও সমাজকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। কিশোর অপরাধ প্রতিরোধে অভিভাবক, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
স্থানীয় সচেতন মহলও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।