• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম
Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল। তারেক রহমানের ১৯তম কারামুক্ত দিবসে জাবেদ আহমেদ সুমনের শ্রদ্ধা ও শুভেচ্ছা

দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম আগামী কাল চট্টগ্রামে আসছেন তারেক রহমান, দলীয় এবং প্রশাসনিক ভাবে ব্যাপক প্রস্তুতি

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : / ১২১ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর আগামীকাল ৯আগষ্ট (রোববার) তারেক রহমান একদিনের সফরে দেশের প্রধান বন্দরনগরী চট্টগ্রাম ও সৈকত নগরী কক্সবাজার আসছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর সরকারি ভাবে এ’টি তার প্রথম চট্টগ্রাম সফর।

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি ভাবে সাহায্য প্রদান এবং দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে তিনি এই সফর করছেন বলে সূত্র জানায়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চূড়ান্ত করা সফরসূচি অনুযায়ী পাওয়া তথ্যে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ৯ আগস্ট একদিনের সফরে কক্সবাজার ও চট্টগ্রাম আসছেন। তিনি ওইদিন সকাল ৯টায় মহেশখালীতে পৌঁছে সেখানে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।

সেখান থেকে তিনি দুপুর ১২টায় হেলিকপ্টার যোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকত সংলগ্ন স্থানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে ত্রাণ বিতরণ ও ১০০ গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেবেন।

এর পর দুপুর একটায় প্রধানমন্ত্রী ফটিকছড়ি যাবেন। সেখানে আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর হাটহাজারী উপজেলার আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে মরহুম আল্লামা শাহ আহমদ শফির কবর জেয়ারত করবেন।

জেলা পরিষদ ডাক বাংলোতে সংক্ষিপ্ত বিরতির পর হাটহাজারী সরকারি কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে স্থানীয় সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে ঘর নির্মাণের সহায়তা হিসেবে প্রতি পরিবারকে ১ লাখ টাকা করে অনুদান দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ১৫ জন প্রতিবন্ধীকে শুভেচছা উপহার হিসেবে প্রত্যেককে ১০ হাজার করে আর্থিক অনুদান তুলে দেবেন।

সন্ধ্যার পর চট্টগ্রাম নগরীতে অবস্থিত আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল ‘রেডিসন ব্লু’তে চট্টগ্রাম বিএনপি’র সাংগঠনিক সভায় যোগ দেবেন।রাত ৯টা ২০মিনিটে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন।

বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান এর চট্টগ্রাম আগমনকে ঘিরে দলীয় নেতা কর্মীদের মাঝে ব্যাপক আনন্দ- উচ্ছাসের পাশাপাশি দলীয় প্রধান হিসেবে নিরাপত্তার বিষয়টি নিয়ে দায়িত্ববান নেতাদের মধ্যে ব্যাপক প্রস্তুতির আভাস পাওয়া গেছে। অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এর চট্টগ্রাম আগমনে প্রশাসনিক ভাবে নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য প্রশাসন ও যারপরনাই ব্যাথিব্যস্ত সময় অতিবাহিত করে যাচ্ছেন।

সব কিছু মিলিয়ে বিএনপি’র চেয়ারম্যান ও দেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এর চট্টগ্রাম আগমন বিশেষ গুরুত্ব বহন করছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা