সাকিল আল ফারুকী
এসএসসি, দাখিল ও সম্মান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতকার্য সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মো. নোয়াব আলী।
এক শুভেচ্ছা বার্তায় পীরজাদা মো. নোয়াব আলী বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার ফল। যারা জিপিএ-৫ অর্জন করেছে তাদের পাশাপাশি পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক শিক্ষার্থীকে তিনি অভিনন্দন জানান।
তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাদের মেধা, সততা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।”
পীরজাদা মো. নোয়াব আলী কৃতকার্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
তিনি শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক ও শিক্ষকদের প্রতিও আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।