• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরে মাদরাসায় হামলাকারীদের গ্রেফতার ও কারাবন্দী শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন টঙ্গীর মাছিমপুরে ড্রেন নির্মাণকাজে গ্যাস লিকেজ, অপচয় হচ্ছে জাতীয় সম্পদ টঙ্গীতে নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে যুবদল নেতা মিথুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল টঙ্গীতে গার্মেন্টস শিল্পে অরাজকতার প্রতিবাদে বিএনপি নেতা শাহিনের নেতৃত্বে সড়কে মিছিল পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার, দায়িত্বের সঙ্গে নেই সংশ্লিষ্টতা! শ্রীপুরে নেশাগ্রস্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু   বেনামি অভিযোগের সত্যতা পায়নি তদন্ত কমিটি,অনুসন্ধানে উঠে এলো প্রকৃত চিত্র.? ব্যারিস্টার জাইমা রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সরকার জাবেদ আহমেদ সুমন ভাটারায় রিয়াজ চৌধুরীকে নিয়ে আলোচনা, অভিযোগের পেছনে জমি বিরোধের দাবি এলাকাবাসীর টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা: শিক্ষকের জামিন নামঞ্জুর, গুজব না ছড়ানোর আহ্বান পুলিশের

চট্টগ্রামের মীরসরাইয়ের বড়তাকিয়াস্থ রিলাক্স জোন আবাসিক হোটেলে পুলিশের উপ- পরিদর্শক নিহত, রক্তাক্ত আহত স্ত্রী ও শিশু সন্তান

Reporter Name / ২০৪ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারস্থ ‘রিলাক্স জোন’ নামে একটি আবাসিক হোটেলে পুলিশের এক উপ-পরিদর্শক নিহত ও রক্তাক্ত আহতাবস্থায় স্ত্রী এবং ছোট্ট শিশুকে উদ্ধার করে থানা পুলিশকে খবর জানিয়েছেন স্থানীয় লোকজন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত পুলিশের ওই উপ পরিদর্শকের নাম আমিনুল হক (৩৬)। তিনি মীরসরাই উপজেলার ১২ নং খৈইয়াছড়া ইউনিয়নের আব্দুল হক মাষ্টার বাড়ির মৃত আবুল হোসেনের পুত্র বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন।নিহত আমিনুল হক রাঙামাটি পার্বত্য জেলায় পুলিশ লাইনে উপ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

সূত্র জানায়, নিহত হওয়া পুলিশের ওই উপ পরিদর্শকের লাশের পাশে তার স্ত্রী তাহমিনা আক্তার (২৯) ও মাত্র দশ মাস বয়সী কন্যা সন্তান ফাতেয়া আক্তারকে ও রক্তান্ত অবস্থায় উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা দাবি করে বলেন, নিহত আমিনুল হকের সাথে দীর্ঘদিন ধরে তার স্ত্রীর পারিবারিক বনিবনা হীন বিরোধ ছিলো। গতকাল দুপুরে সন্তানের জন্মনিবন্ধন তৈরি কথা বলে তারা বাড়ি থেকে বের হয়েযায়।

পরে ওই আবাসিক হোটেল থেকে আমিনুল হকের মরদেহ উদ্ধার করা হয়। এবং সেখানে স্ত্রী ও তার দশ মাসের সন্তান ও রক্তাক্ত আহতাবস্থায় ছিলো বলে প্রত্যেকদর্শীরা জানায়।

একটি সূত্র জানায়, আমিনুল হক নিহত হওয়ার আগে স্ত্রী ও সন্তান কে আঘাত করা হয়। তবে, ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনা উদ্ঘাটন করার বিষয়ে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা