• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
টেকনাফ পৌর বিএনপি নেতা আবদুর জব্বার বহিষ্কার শ্রীপুরে বিএনপি নেতার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ, সালিসে ডেকে পিটিয়ে হত্যা। অষ্টগ্রামে বিয়ের দাবিতে ভূমি অফিসের কথিত কর্মচারীর বাড়িতে কলেজছাত্রীর অনশন ‎ পীরগঞ্জে আধুনিক ফ্যাশনের নতুন সংযোজন, ফেনো শোরুমের উদ্বোধন টেকনাফে পুলিশের অভিযানে শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক আরইউটিডিপি উদ্যোগে ঝিকরগাছা পৌরসভায় কপোতাক্ষ নদ কেন্দ্রিক বৃহৎ পর্যটন প্রকল্প জাল জালিয়াতির মাধ্যমে হবিগঞ্জের আজমিরীগঞ্জের শানবাড়ির এলাকার নিরীহ ব্যক্তিদের জায়গা দখলের অভিযোগে  গভীর সুন্দর বন এলাকায় হগল নদীর তীর ভাঙতে শুরু করেছে ভরা বর্ষার আগে ভোলায় গরমে তৃষ্ণার্থ মানুষদের মাঝে কোমল পানি বিতরণ করল জাগরণ ফাউন্ডেশন। অধ‍্যক্ষ আল্লামা সৈয়দ নুরুল মোনাওয়ার আলেম সমাজের অনন‍্য দৃষ্টান্ত- ওরশ মাহফিলে বক্তারা

নাসিরনগরের হরিপুরে পারিবারিক কলহের জেরে চাচার হাতে ভাতিজি খুন ‎

Reporter Name / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মোঃ সাইফুল ইসলাম, 

‎নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামে পারিবারিক কলহের জেরে চাচার হাতে ভাতিজি খুনের ঘটনা ঘটেছে।নিহত জাহানারা বেগম ( ৪০) হরিপুর গ্রামের মোঃ ইলিয়াস আলীর স্ত্রী।আজ রবিবার ১০ই মে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এই মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, চাচা আব্দুল কুদ্দুস মিয়ার সাথে তারই ভাতিজি জাহানারা বেগমের দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলে আসছিল। আজ দুপুরের পর তাদের উভয়ের মধ্যে ঝগড়া চলছিল। এক পর্যায়ে ঝগড়ার তীব্রতা ছড়িয়ে পড়ে বড় আকারে এবং চাচা আব্দুল কুদ্দুস মিয়ার ছোড়া ঢিলে ভাতিজি জাহানারা বেগম (৪০) গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থা তাকে পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

‎এ বিষয়ে নাসির নগর থানা পুলিশ উপ-পরিদর্শক (এস আই) মোঃ সোহেল সিকদার জানান, নিহতের লাশ নাসিরনগর থানা হেফাজতে আছে।এবং বর্তমানে আইগত প্রক্রিয়া চলমান রয়েছে।এই চাঞ্চল্যকর হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার জুড়ে চলছে শোকের মাতম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা