• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল। তারেক রহমানের ১৯তম কারামুক্ত দিবসে জাবেদ আহমেদ সুমনের শ্রদ্ধা ও শুভেচ্ছা

টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামী গ্রেপ্তার

Reporter Name / ৪৩ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

কামরুল ইসলাম

‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানকে ধারণ করে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক মাদক মামলার আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের বীচ পয়েন্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আব্দুর রহিম (৩৭) নামে ওই আসামীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আব্দুর রহিম টেকনাফ সদর ইউপির মহেশখালীয়াপাড়া এলাকার সৈয়দ আহমদের ছেলে। তার বিরুদ্ধে ২০১২ সালে চট্টগ্রামের হালিশহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।সাজা ঘোষণার পর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, তিনি মহেশখালীয়াপাড়া সংলগ্ন বীচ পয়েন্ট এলাকায় অবস্থান করছেন।

এরপর গত ১১ মে ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে র‌্যাবের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, মাদক ও অপরাধের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা