• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
Test শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়কগুলো খানাখন্দে বেহাল অবস্থা, সংস্কারে নেই কোন বাজেট গীতার আলোয় নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে ‘গীতারধ্বনি’ পুরস্কার বিতরণী সুনামগঞ্জের তাহিরপুরে কূটনাশক খাইয়ে তিন অবুঝ সন্তানকে হত্যা,পিতারও কীটনাশক পান নবীনগর সদর বাজারে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম। চাঁদগাঁও থানা ঘিরে অপরিকল্পিত পার্কিং ও যাত্রী ওঠানামায় যানজটের দুর্ভোগ সীমান্তে মিলল নিখোঁজ শিশু শাকিলের মরদেহ  সরকারি প্রকল্পের টাকায় ‘৫০ শতাংশ কমিশন’মসজিদ-মন্দির-কবরস্থানও রক্ষা পেল না নেপথ্যে পিআইও রিয়াজুল। তারেক রহমানের ১৯তম কারামুক্ত দিবসে জাবেদ আহমেদ সুমনের শ্রদ্ধা ও শুভেচ্ছা

কালিগঞ্জে খাস জমি দখলের চেষ্টা ও ভূমিহীনদের উচ্ছেদের হুমকির অভিযোগ

Reporter Name / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

প্রভাষক মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা :

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সোতা মৌজায় সরকারি খাস জমি জবরদখলের চেষ্টা, ঘেরের মাছ ও ফসল লুটের পাঁয়তারা এবং ভূমিহীন পরিবারগুলোকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা ও সরকারি বন্দোবস্তকৃত জমির সুরক্ষা চেয়ে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।অভিযোগ সূত্রে

জানা গেছে, সোতা মৌজার ১ নম্বর খাস খতিয়ানের প্রায় ৭ দশমিক ৬৬ একর সরকারি জমি ২০০৫ সাল থেকে সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে ভোগদখল করে আসছেন মোঃ ইউনুস আলী মোড়লসহ ৮টি ভূমিহীন পরিবার। দীর্ঘ প্রায় ২১ বছর ধরে তারা ওই জমিতে মাছ চাষ, ধান ও বিভিন্ন ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করছেন।ভুক্তভোগীদের অভিযোগ, তাদের উচ্ছেদের উদ্দেশ্যে শাহনুর মোল্যা ও তার সহযোগীরা আদালতে দেওয়ানি মামলা নং-১০৫/২৫ দায়ের করেন। মামলার

প্রেক্ষিতে গত ২৩ জুলাই ২০২৫ তারিখে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হলেও পরে সরকার পক্ষ আপত্তি দাখিল করে। পরবর্তীতে উভয় পক্ষের শুনানি ও নথিপত্র পর্যালোচনা শেষে গত (১২ এপ্রিল ২০২৬) তারিখে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা ভ্যাকেট (বাতিল) করে দেন।তবে আদালতের আদেশের পরও বিবাদীপক্ষ ক্ষান্ত হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, বর্তমানে শাহনুর মোল্যা, সুশান্তসহ তাদের সহযোগীরা বেআইনিভাবে ঘেরের মাছ ও জমির ফসল দখলের চেষ্টা চালাচ্ছে এবং ভূমিহীন পরিবারগুলোর ওপর বিভিন্নভাবে চাপ ও হুমকি সৃষ্টি করছে।ভুক্তভোগী মোঃ ইউনুস আলী মোড়ল

বলেন,“আমরা সরকারের নিয়ম মেনে রাজস্ব দিয়ে দীর্ঘদিন ধরে জমি চাষাবাদ করছি। আদালতও নিষেধাজ্ঞা বাতিল করেছেন। তারপরও একটি মহল গায়ের জোরে আমাদের উচ্ছেদের অপচেষ্টা চালাচ্ছে। আমরা এখন জানমাল ও ফসলের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন।স্থানীয়দের ভাষ্য, সরকারি খাস জমিকে কেন্দ্র করে এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে সরকারি সম্পত্তি রক্ষা এবং ভূমিহীন

পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।এ বিষয়ে বিবাদী মোঃ শাহনুর মোল্যার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।অন্যদিকে কালিগঞ্জ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে।অভিযোগের সত্যতা যাচাই করে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category

ফেসবুকে আমরা